ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল
শুক্রবার সকাল ১০টার দিকে বিজয়নগরের আকরাম টাওয়ারসংলগ্ন পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়। ছবি-সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির মনোনীত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।

শুক্রবার সকাল ১০টার দিকে বিজয়নগরের আকরাম টাওয়ারসংলগ্ন পানির ট্যাংকির সামনে থেকে মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন রাজু আহমেদ। তিনি বলেন, রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা গর্বিত। তিনি ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন।

রাজু আহমেদ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রিজভী দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তাঁর যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছ ইমেজের মির্জা ফখরুল শিক্ষকতা থেকে রাজনীতিতে এসে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি এবং রুহুল কবির রিজভী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ছাত্রদলের এই নেতা বলেন, ‘রাজপথ থেকে একজন রাষ্ট্রপতি হয়েছেন, আর অন্যজন হয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। এটা আমাদের জন্য আনন্দের।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী আহমেদ। তাঁরা বিগত সময়ে রাজপথে নিজেদের যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন। তারেক রহমানের “আগামীর বাংলাদেশ” বিনির্মাণে তাঁরা বিশ্বস্তভাবে কাজ করবেন।’

রাজু আহমেদ বলেন, ভবিষ্যতেও ছাত্রদল রাজপথে ভ্যানগার্ড হিসেবে ভূমিকা পালন করবে। তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নে ছাত্রদলের নেতা-কর্মীরা অগ্রণী ভূমিকা রাখবেন।

বিষয় : ছাত্রদল মিছিল

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x