ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার
এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় শামীম বিশ্বাস (৩১) নামে এক ক্রেনচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরের ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং চলমান এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকালে পরীক্ষা দিতে পাঠাও মোটরসাইকেলে করে হাজী মোহাম্মদ মহসিন কলেজের উদ্দেশে যাচ্ছিলেন নাফিসা। সকাল পৌনে ৯টার দিকে ইপিজেড থানাধীন এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে একটি ভ্যানকে পাশ কাটানোর সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

এ সময় পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির একটি ক্রেনের চাকায় চাপা পড়েন নাফিসা। দুর্ঘটনার পর ক্রেনচালক শামীম বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকসহ কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় করা হয়েছে।

ইপিজেড থানার এসআই (নিরস্ত্র) হেফাজ উদ্দিনের নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শামীম বিশ্বাসকে আইনানুগ প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মহানগর আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x