কিশোরগঞ্জে মহানবী সা.এর জীবনী আলোচনা উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ১২ই রবিউল আউয়াল ২৬ আগষ্ট ২০২৬ বুধবার কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৯টায় শুরু হবে শানে রিসালাত সম্মেলন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাব্বির আহমাদ রশিদ সাহেব। অতিথি হিসাবে থাকবেন জনাব মো: শরীফুল আলম (এম.পি) মাননীয় প্রতিমন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রনালয়। জনাব এ্যাড. মো: জালাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-০২ (কটিয়াদী-পাকুন্দিয়া)
জাতীয় ওলামা মাশায়েখ যারা আলোচনা করবেন তারা হলো, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমীর, খতমে নবুয়্যাত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। আল্লামা আব্দুল মালেক সাহেব, খতিব, জাতীয় মসজিদ বায়তুল মুকাররম। আল্লামা সাজিদুর রহমান সাহেব, মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী সাহেব, আল্লামা ড. আঃ ফ: ম: খালেদ হুসাইন সাহেব, সাবেক ধর্ম উপদেষ্টা (ধর্ম মন্ত্রনালয়) এবং অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শায়েখে দেওনা, নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সম্মেলনে আরো জাতীয় এবং স্হানীয় ওলামা মাশায়েখ আলোচনা করবেন। আয়োজকরা বলেন "রাসূলুল্লাহ (সা.)-এর শান ও মান রক্ষায় এবং ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে সফল করতে সকলের প্রতি উদার্ত আহ্বান।