ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল,

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল,
চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল,

চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে মহানগরীর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের কমিটিগুলোও পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক মিফতাহ উদ্দিন শিকদার টিটুর পদও বহাল রয়েছে।

এদিকে কমিটি পুনর্বহাল এবং সাবেক সহ-সম্পাদক পদে মিফতাহ উদ্দিন শিকদার টিটুর দায়িত্ব বহাল থাকায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট এর চট্টগ্রাম মহানগর 

সাধারণ সম্পাদক, সাংবাদিক পারভেজ বাঙালী।

এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক পারভেজ বাঙালী বলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহালের সিদ্ধান্তে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। তিনি মিফতাহ উদ্দিন শিকদার টিটুর ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন।

সাংবাদিক পারভেজ বাঙালী মিফতাহ উদ্দিন শিকদার টিটুর সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল,

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x