ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২
ছবি- সমকাল

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রী ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার সিএনজিচালক আশিক হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে ঠাকুর হালদার ও তাঁর ছেলে বিষ্ণু হালদার সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় দ্রুতগতির অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় নিহত ২

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রী ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার সিএনজিচালক আশিক হোসেন (৩৫)। দুর্ঘটনায় আহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জাল নিয়ে ঠাকুর হালদার ও তাঁর ছেলে বিষ্ণু হালদার সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি বটতলা এলাকায় দ্রুতগতির অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম রাকিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x