ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন  মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান
মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতসহ এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নাজিম হোসেন নোমান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। তিনি মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমানকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মোশারফগঞ্জ বাজারে গণসংযোগ করেন মেয়র প্রার্থী নাজিম হোসেন নোমান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x