চট্টগ্রামের মাঝির ঘাট সার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড'র ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বাদে যহুর মাঝিরঘাট ব্যবসায়ী সমিতির আবুল কালাম ও লায়ন মুছা বাবলুর যৌথ উদ্যোগে "মাঝিরঘাট বিবি জামে মসজিদে" লায়ন হাকিম আলী রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, লায়ন মোহাম্মদ হাকিম আলী একজন সামাজিক ও মানবিক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়াও তিনি একজন শিল্প উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন যাবত ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করেন।
এসময় মাঝির ঘাট এলাকার সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিশেষে, লায়ন মোহাম্মদ হাকিম আলীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারসহ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।