ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ সদর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার বাদ মাগরিব শোলাকিয়াস্থ জেলা কার্যালয়ে সদর শাখার সভাপতি শেখ মোবারক হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির বিন নজরুলের সঞ্চালনায় এ আলোচনা সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা আল আমিন সজীব।
সদর শাখার সভাপতি শেখ মোবারক হুসাইন তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।
নবগঠিত কমিটি:
সভাপতি: শেখ মোবারক হুসাইন
সহ-সভাপতি: তামজিদ হাসান সাইফ
সাধারণ সম্পাদক: সাব্বির বিন নজরুল
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ রিফাত হোসেন
প্রশিক্ষণ সম্পাদক: মাহি আলম পিয়াস
দাওয়াহ সম্পাদক: তারেক হাসান
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: হুমায়ুন আহমেদ
প্রকাশনা ও দফতর সম্পাদক: মারুফ হাসান
অর্থ ও কল্যাণ সম্পাদক: বোরহান উদ্দিন
কওমি মাদ্রাসা সম্পাদক: তামজিদ হাসান রাকিব
আলিয়া মাদ্রাসা সম্পাদক: মুনাব্বির হাসান
কলেজ সম্পাদক: আব্দুর রহমান
স্কুল সম্পাদক: আব্দুল্লাহ
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তামিম আহমাদ
কার্যনির্বাহী সদস্য: মোজাম্মেল হক দিদার