ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

করিমগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

করিমগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ
করিমগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি শাহাব উদ্দিন (আমিন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জননেতা হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে উপজেলা সেক্রেটারি শাহাব উদ্দিন (আমিন) ২০২৭–২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ উপজেলা কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং শাহাব উদ্দিন (আমিন)কে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া মাও. রফিকুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম ও মুহা. হাবিবুল্লাহ হাবিবকে সহ-সভাপতি; হাফেজ আল ইসলামকে জয়েন্ট সেক্রেটারি; আহমেদ নূরকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং মোজাম্মেল হক খোকন ও মাও. মাহমুদ হাসান মাহমুদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে মাজহারুল ইসলামকে প্রচার সম্পাদক, মাও. রফিকুল ইসলামকে দপ্তর সম্পাদক, মো. মুজাহিদুল ইসলামকে অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাও. হুসাইন আহম্মাদকে প্রশিক্ষণ সম্পাদক, মাও. আমিনুল হককে দাওয়াহ ও জনশক্তি সম্পাদক, মাও. আব্দুল্লাহ আল কাওছার মাহমুদীকে আইন ও মানবাধিকার সম্পাদক, মাওলানা রবিউল আউয়াল সিরাজীকে ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক এবং মাও. উবায়দুল হককে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া মো. রুহুল আমীনকে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, মো. এনামুল হক নাজমুলকে নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক এবং মাও. মোবারক হোসেন বুলবুল, আল আমিন মাস্টার, হাজী লাল মিয়া, আব্দুল কদ্দুছ, বরজু মিয়া, রেনু তালুকদার ও রতন মিয়াকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণার পর প্রধান অতিথি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য এবং নবগঠিত কমিটির দায়িত্বশীলদের দ্বীনের খেদমতে ইস্তেকামাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে করিমগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি, সাংগঠনিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

করিমগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x