ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

‘বিএনপিকে হুংকার দেবেন না, বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল ও তারেক রহমানের দল। ভয় দেখাবেন না। আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি। তাই হুংকার বা অরুচিশীল বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আনন্দর‌্যালিতে অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের লংমার্চ জনগণ ‘গ্রহণ করেনি’ উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেছেন, লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি। গ্রহণ করলে সাড়া পেতেন।

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না।

মন্ত্রী জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ্য করে বলেন, ‘যেভাবে উস্কানিমূলক হুংকার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জনগণ পছন্দ করে না। দেশের মানুষ আপনাদের এসব কর্মসূচি গ্রহণ করলে সাড়া পেতেন। এত দিন যারা গুপ্ত ছিল, ওই সব কর্মী বা চিহ্নিত লোক দিয়ে লংমার্চ হয় না।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এরা রাজনীতি করে না। এরা নামে জামায়াতে ইসলামী। এরা আমার আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জামায়াত ইসলামীর মধ্যে কোনো আলেম ও ভালো কোনো ব্যক্তি নেই। এরা গুপ্ত। এরা দেশের জন্য ক্ষতিকর। এরা সামাজের জন্য ক্ষতিকর। তাই এদের কাছ থেথে সবাইকে দূর থাকতে হবে। সবাই সাবধানে থাকতে হবে।’

বিষয় : বিএনপি জামায়াতে ইসলামী

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x