ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

দুই ট্রাকে মিলল সিগারেট তৈরির ‘পূর্ণাঙ্গ কারখানা’

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই ট্রাকে মিলল সিগারেট তৈরির ‘পূর্ণাঙ্গ কারখানা’
প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে প্রতীয়মান হয়েছে। ছবি: সমকাল

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে প্রতীয়মান হয়েছে।

বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার অধিক্ষেত্রাধীন ভ্যাট বিভাগ, বাগেরহাট। আটক ট্রাক দুটির নম্বরক-বগুড়া-ট ১১-০৭১৪ ও ঢাকা মেট্রো-ট ১৬-২৬৪০।

এনবিআর জানায়, তল্লাশি চালিয়ে একটি মেকিং মেশিন, একটি প্যাকিং মেশিন, ৫০টি প্লাস্টিকের ক্যারেট, একটি জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক, ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার এবং তিন ড্রাম গাম/আটা পাওয়া যায়।

প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক ছিল। এ ছাড়া ৫৪ রোল ফয়েল পেপার, প্যাকেট তৈরির কাগজের ছয় বক্স, একটি হাওয়ার ট্যাংক ও ১০০ পিস স্কচটেপ জব্দ করা হয়েছে। মেকিং ও প্যাকিং মেশিন দুটিও দুই অংশে পাওয়া যায়।

এনবিআরের ভাষ্য, আটক ট্রাক ও জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।

জব্দ করা মালামাল বিধি অনুযায়ী এনবিআরের সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিষয় : এনবিআর খুলনা সিগারেট জব্দ

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই ট্রাকে মিলল সিগারেট তৈরির ‘পূর্ণাঙ্গ কারখানা’

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x