ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল
চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল

চট্টগ্রাম বন্দরে জাহাজ পরিচালনা ও বণ্টন ব্যবস্থায় নির্ধারিত নিয়ম অনুসরণ না করার অভিযোগে চার শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স এবং বন্দরের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেন।

ব্যবস্থা নেওয়া চার প্রতিষ্ঠান হচ্ছে—বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, ইউনিয়ন ট্রেডার্স, প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।

কর্তৃপক্ষের নথি অনুযায়ী, জাহাজ বণ্টনের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা যথাযথভাবে মানা হয়নি।

বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দাপ্তরিক নথিতে বিষয়টিকে শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর ৭.৪ ধারার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয় বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায়। গত ২৭ জুলাই অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়।

পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ বণ্টনসহ বন্দরের পরিচালনাগত কার্যক্রমে নির্ধারিত নীতিমালা কার্যকর রাখতেই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x