ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ
শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের হত্যাকাণ্ডের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং তার সহযোগী ও আওয়ামী লীগের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।

শুক্রবার বিকেলে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিডিএ আবাসিক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক এলাকায় গিয়ে শেষ হয়। এতে দক্ষিণ জেলা ছাত্রদল ও এর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কামরুদ্দিন সবুজ বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। আন্দোলনকারীদের রক্তের সঙ্গে যারা বেঈমানি করেছে এবং হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে।

কর্ণফুলীতে ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিএনপির মিছিল-মিটিংয়ে দেখা যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কিছু নেতা ৫ আগস্ট-পরবর্তী সময়ে এসে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপির মিছিল করে নিজেদের বড় নেতা হিসেবে জাহির করার চেষ্টা করছেন। আজকের সমাবেশ থেকে তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর বিএনপির কোনো মিছিল-মিটিংয়ে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের কোনো চিহ্নিত নেতাকর্মীকে দেখা গেলে তাদেরসহ প্রতিহত করা হবে।

কামরুদ্দিন সবুজ আরও বলেন, তাদের দাবি স্পষ্ট—গণহত্যা ও আন্দোলন দমনের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ ও ন্যায়বিচারের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছে, তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচার এবং আন্দোলন দমনে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী লিয়াকত ও রহিত শিকদার, সদস্য নুরুল ইসলাম আসিফ, ওমর রানা ইমন, আলাউদ্দিন, আজিজুর রহমান সোহেল ও শহিদুল হক, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম, পটিয়া কলেজ ছাত্রদলের সহসভাপতি সাকিবুর রহমান, ছাত্রদল নেতা মো. জয়নাল আবেদীন, জালাল উদ্দিন সাকিব, জি. এম. ফরহাদ, মো. ইমরান, সাইফুলউদ্দীন মানিক, জাহেদুল ইসলাম, আব্বাস প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠা, আন্দোলনকারীদের হত্যার বিচার এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x