ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজারে বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কড়িয়া বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাশিয়ারসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কড়িয়া বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভায় বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ও ক্যাশিয়ার মোঃ লাবলু হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কড়িয়া বাজারের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত ও নিরাপদ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x