ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

ইসলামী ব্যাংক পিএলসির অবৈধভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চাকরিচ্যুত যোগ্য ব্যাংকারদের দ্রুত স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্। তিনি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন।

বক্তারা অভিযোগ করেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে ঢাকার মতিঝিলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে ‘গ্রাহক ফোরাম’ নামের একটি গোষ্ঠীর সদস্যদের হামলায় কয়েকজন ব্যাংকার আহত হন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, যোগ্য ও অভিজ্ঞ ব্যাংকারদের চাকরিচ্যুতির বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের স্বপদে পূর্ণবহাল করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও আহত হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ্ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের স্বপদে পুনর্বহাল, তাদের প্রতি ন্যায়সংগত আচরণ এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংকারদের পূর্ণবহালের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x