ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক—মেয়র ডা. শাহাদাত হোসেন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক—মেয়র ডা. শাহাদাত হোসেন
উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক—মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে নিরাপদ ও বিকল্প যাতায়াতব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই এটি উদ্বোধনের মাধ্যমে নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মেয়র।

মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি চার লেনবিশিষ্ট। সড়কের উভয় পাশে নির্মাণ করা হয়েছে ফুটপাত। পাশাপাশি সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড এবং এক পাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, পৃথক সাইকেল লেন চালু হলে সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়ার পাশাপাশি নগরীতে পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসচেতন ও সক্রিয় জীবনযাপনের প্রবণতাও বাড়বে।

মেয়র আরও বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক যাত্রী এ সড়ক ব্যবহার করেন। তাই বিমানবন্দর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন চট্টগ্রামের সামগ্রিক ভাবমূর্তি ও পর্যটন সম্ভাবনার সঙ্গেও জড়িত।

পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঘিরে সাইকেল ট্র্যাকটি পর্যটকদের জন্যও নতুন সুযোগ তৈরি করবে বলে জানান তিনি। নিরাপদ ও পরিকল্পিত সাইকেল চলাচলের ব্যবস্থা থাকলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রতীরবর্তী এলাকা ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি সাইকেলভিত্তিক পর্যটনেরও বিকাশ ঘটতে পারে।

মেয়র বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় নিরাপদ ফুটপাত, সাইকেল লেন, পথচারীবান্ধব অবকাঠামো, সবুজায়ন ও নান্দনিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রামেও ধাপে ধাপে এমন আধুনিক ও টেকসই নগরব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু নতুন সড়ক নির্মাণ করলেই আধুনিক নগর গড়ে ওঠে না। সড়কের পাশাপাশি পথচারী ও সাইকেল আরোহীদের জন্য নিরাপদ অবকাঠামো নিশ্চিত করাও জরুরি। বিমানবন্দর সড়কের উন্নয়ন প্রকল্পে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. আলীসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক—মেয়র ডা. শাহাদাত হোসেন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x