ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ
চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ

আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে স্বর্ণালংকার নিয়ে আত্মসাতের অভিযোগে লাইলাতুল নুসরাত নিপা (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর বাদীর স্ত্রী ও মায়ের কাছ থেকে ৮ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যান অভিযুক্ত নিপা। পরে সেগুলো বিক্রি করে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় ১৮ অক্টোবর চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানার বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী জানান, আত্মসাৎ করা স্বর্ণালংকারগুলো কোতোয়ালী থানার দিদার মার্কেটের নিচতলায় অবস্থিত ‘নোভা জুয়েলার্সে’ বিক্রি করেছেন। পরে তাঁকে সঙ্গে নিয়ে দোকানটিতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে বিভিন্ন ধরনের স্বর্ণের আংটি, কানের দুল, হাতের বালা ও গলার চেইনসহ মোট ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।

পুলিশ আরও জানায়, আত্মসাৎ করা বাকি স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চকবাজারে প্রতারণার অভিযোগে নারী গ্রেপ্তার, উদ্ধার ১১ লাখ টাকার স্বর্ণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x