ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) 

গোয়েন্দা বিভাগের (ডিবি) দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১-এর অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ ট্রাকচালক ও কথিত মাদক কারবারি মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটে নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে পরিচালিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১-এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসানো হয়। পরে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে জিজ্ঞাসাবাদে ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারের কথা জানা যায়। পরে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x