ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

চন্দনাইশ পৌরসভায় রাজীব মজুমদারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্থবির উন্নয়ন কার্যক্রম, চরম জনদুর্ভোগ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চন্দনাইশ পৌরসভায় রাজীব মজুমদারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্থবির উন্নয়ন কার্যক্রম, চরম জনদুর্ভোগ
চন্দনাইশ পৌরসভায় রাজীব মজুমদারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্থবির উন্নয়ন কার্যক্রম, চরম জনদুর্ভোগ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) রাজীব মজুমদারের বিরুদ্ধে। ২০১৭ সালে বান্দরবান পৌরসভায় নকশাকার হিসেবে যোগদান করে চন্দনাইশ পৌরসভায় বদলি হয়ে বিধিবহির্ভূতভাবে উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন এবং পরবর্তীতে ২০২২ সালে পদোন্নতি পাওয়ার পর থেকে তার স্বেচ্ছাচারিতায় পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নকাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। এ-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তার সময় বাস্তবায়নকৃত সকল প্রকল্পের ফাইল নিয়ে বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা ও এলডিপি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার উদ্দীনের দায়ের করা অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পৌরসভায় ইমারত নির্মাণ অনুমোদন কমিটি থাকলেও তা উপেক্ষা করে সরাসরি ফাইল অনুমোদনের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আবদুল শুক্কুরের কাছ থেকে ৩৮ হাজার টাকা, হামিদুল্লাহ সিকদারের কাছ থেকে ৪৫ হাজার টাকা এবং শাহা আলমের কাছ থেকে ৩৫ হাজার টাকাসহ অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিয়েও ভবন নির্মাণের অনুমোদন না দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিগত তিন বছর ধরে নিয়মবহির্ভূতভাবে টাকা নিয়ে অনুমোদনহীন ইমারত নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাংলাদেশ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পানি সরবরাহ লাইনের কাজে ঠিকাদারের সঙ্গে অবৈধ যোগসাজশে নিম্নমানের পাইপ ব্যবহার এবং এক মিটার গভীরে পাইপ বসানোর কথা থাকলেও মাত্র আধা মিটার গভীরে পাইপ বসিয়ে মাটি ভরাট করার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি অনেক স্থানে পাইপ না বসিয়েই বিল পরিশোধ করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৮০০টি পিট ল্যাট্রিন স্থাপনের ক্ষেত্রে পৌরসভার অনুমোদন ছাড়া নিজের ইচ্ছামতো তালিকা তৈরি করে আর্থিক অনিয়ম করা হয়েছে। অনেক উপকারভোগীর টয়লেট নির্মাণ না করেই বিল তুলে নেওয়া হয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২১-২০২২ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত চন্দনাইশ পৌরসভার অডিটে ধরা পড়ে যে, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)-এর অধীনে বিসি রাস্তার ব্রিক ওয়াল নির্মাণ, রাস্তার প্রস্থের আয়তন বাদ না দিয়ে অতিরিক্ত বিল প্রদান এবং আর্থ ফিলিংয়ের ক্ষেত্রে বক্স কাটিংয়ের মাটি কর্তন না করে বিল পরিশোধের মাধ্যমে সরকারের মোট ২১ লাখ ৪৪ হাজার ৬১০ টাকা আর্থিক ক্ষতি করা হয়েছে।

পৌরসভার সচিবের শূন্যপদে অতিরিক্ত দায়িত্ব পালনের সময় রাজীব মজুমদার নিজের নিয়ন্ত্রণে থাকা ঠিকাদারদের মাধ্যমে বিভিন্ন কাজ পাইয়ে দেন বলে অভিযোগ রয়েছে। দুলারপাড় বা দুর্লভপাড়া এলাকায় ভবনমালিকদের কাছ থেকে ঘুষ নিয়ে পরিকল্পনাহীনভাবে নালা, রিটেইনিং ওয়াল ও রাস্তা সংস্কারের প্রায় ১০ কোটি টাকার কাজ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঠিকাদারের পর্যাপ্ত পুঁজির অভাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তদারকির অভাবে উন্নয়নকাজগুলো অত্যন্ত ধীরগতির শিকার হয়েছে। এ ছাড়া, প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি শোধনাগার প্রকল্প থাকা সত্ত্বেও পৌরবাসী নিয়মিত পানি পাচ্ছেন না। দুদক ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও তিনি তা ম্যানেজ করে ধামাচাপা দেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ঠিকাদারের ধীরগতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলার কারণে চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া খাঁনহাট থেকে আব্দুল বারী হাট পর্যন্ত সড়কের সংস্কারকাজ, বিশেষ করে দুর্লভপাড়া বটতল এলাকার পুকুরপাড়ের কাজ, দীর্ঘদিন ধরে থমকে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিপা এন্টারপ্রাইজ’ কাজ ফেলে রাখায় পুকুরপাড় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাঁশের নড়বড়ে সাঁকো এবং নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সাতকানিয়া ও চন্দনাইশের প্রায় সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভার একাংশের মানুষের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

চন্দনাইশ পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা, ব্যাপক দুর্নীতি এবং রাজীব মজুমদারের অনিয়মের বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তারের স্বাক্ষরিত স্মারকে উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদারের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। বিষয়টি পুনরায় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ আকতার উদ্দীন বলেন, তিনি ব্যস্ততার কারণে বিষয়টি নিয়ে আর মাথা ঘামাননি। তদন্ত হওয়ার পর রাজীব কীভাবে বিষয়টি ধামাচাপা দিয়েছেন, সে বিষয়েও তিনি আর খোঁজখবর নেননি।

স্থানীয় বাসিন্দা ও সাব-ঠিকাদার মো. তসলিম উদ্দীন জানান, রাজীব মজুমদার প্রতিটি কাজের জন্য ৩০ শতাংশ করে কমিশন নেন। চন্দনাইশ হাসপাতালের গেট থেকে তিনি ৯০ হাজার টাকা ঘুষ আদায় করেছেন। কোনো সাইটে একবার পরিদর্শনে গেলে ঠিকাদারকে পরিদর্শন ফি হিসেবে প্রায় ৪ হাজার টাকা পরিশোধ করতে হয়; তা না হলে তিনি বিল আটকে দেন। তার সব দাবি পূরণ করার পরও চূড়ান্ত বিল পেতে ৬ শতাংশ ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) রাজীব মজুমদারের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় এবং হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হয়। তবে তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চন্দনাইশ পৌরসভায় রাজীব মজুমদারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্থবির উন্নয়ন কার্যক্রম, চরম জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x