ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

দোহাজারীতে বিষ প্রয়োগে বাগান ও ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দোহাজারীতে বিষ প্রয়োগে বাগান ও ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা
দোহাজারীতে বিষ প্রয়োগে বাগান ও ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে আগাছা নিধনের বিষ প্রয়োগ করে সেগুন বাগান ও সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আলী মৃধা লিটন (৪৮) নামে এক ব্যক্তি দুইজনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তার আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের পেছনে বাদীর বসতভিটার দক্ষিণ পাশে এবং অভিযুক্তদের বসতভিটার সংলগ্ন তার খরিদা জমিতে সেগুন বাগান ও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়।

বাদীর অভিযোগ, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় তিনি বাগান ও সবজি ক্ষেতের পরিচর্যা করে বাড়িতে ফিরে যান। পরদিন ২৭ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে তার ছেলে মোহাম্মদ মুতাছিম ফুয়াদ (১৭) জমিতে গিয়ে দেখতে পায়, আগাছা নিধনের বিষ প্রয়োগে সেগুন গাছ ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। পরে তিনি স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে একই অবস্থা দেখতে পান।

অভিযোগে দোহাজারী ফুলতলা এলাকার সনাতন নাথ (৫০) ও মিলন নাথ (৫৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, অভিযুক্ত দুজনকে বিভিন্ন সময়ে তার বাগান ও সবজি ক্ষেতের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছেন। এ ছাড়া সনাতন নাথ আগে ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। জমিটি তার কেনা হওয়ায় সনাতন নাথ তা কিনতে পারেননি। এসব কারণে জমি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বিষ প্রয়োগ করে থাকতে পারেন বলে তার সন্দেহ।

বাদী মোহাম্মদ আলী মৃধা লিটন জানান, ঘটনার বিষয়ে কথা বলতে রাতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাকে দেখে তারা পালিয়ে যান। কোনো সুরাহা না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেছেন। কৃষি ফসল নষ্টের বিষয়টি দোহাজারীর উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়াকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন বলে জানান লিটন।

এ বিষয়ে দোহাজারীর উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়ার বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে সনাতন নাথ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা অভিযোগ দায়েরের কারণে তিনি বাদীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও জানান।

চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএস নয়ন এ ধরনের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দোহাজারীতে বিষ প্রয়োগে বাগান ও ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x