ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

নথি গায়েবে বাধা দেওয়ায় চন্দনাইশ ভূমি অফিসের বরুনকে অফিসে আসতে নিষেধ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নথি গায়েবে বাধা দেওয়ায় চন্দনাইশ ভূমি অফিসের বরুনকে অফিসে আসতে নিষেধ
নথি গায়েবে বাধা দেওয়ায় চন্দনাইশ ভূমি অফিসের বরুনকে অফিসে আসতে নিষেধ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ভূমি অফিস থেকে রাতে ট্রাকে করে পুরোনো নথিপত্র সরিয়ে শঙ্খ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় বাধা দেওয়ায় নৈশপ্রহরী বরুন চাকমাকে অফিসে আসতে নিষেধ করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার বিরুদ্ধে। গত ১৮ আগস্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বা কোন ধরনের নিয়োগবিধি ও চুক্তির শর্ত যাচাই না করেই মৌখিকভাবে তাকে এ নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বরুন।

জানা যায়, ২০১৫ সালে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৭ জন নৈশপ্রহরীর একজন বরুন চাকমা। চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০২১ সালে তারা ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ ১২ জনকে বিবাদী করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটটি এখনো নিষ্পত্তি হয়নি। এদিকে চুক্তি নবায়ন না হওয়ায় ২০২০ সাল থেকে তাদের সরকারি বেতন-ভাতা বন্ধ রয়েছে। এরপর থেকে বরুনসহ অন্যরা ভূমি অফিসের এলআর ফান্ড থেকে সামান্য বেতন নিয়ে দায়িত্ব পালন করে আসছেন।

বরুন চাকমার অভিযোগ, গত ৬ আগস্ট রাত ১১টার দিকে দোহাজারী পৌরসভার একটি ট্রাকে করে চারজন পরিচ্ছন্নতাকর্মী ভূমি অফিসের পুরোনো কাগজপত্র নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তিনি বাধা দেন। কাগজগুলো কী ধরনের নথি, সেগুলো সরানোর কোনো তালিকা বা বিনষ্টের অনুমোদন ছিল কি না, তা জানতে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোন রিসিভ না করায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজগুলো তিনি ডিলিট করে দেন। উপজেলা প্রশাসনের ভেতরে প্রায় ২০০ গজের মধ্যে বরাদ্দকৃত সরকারি কোয়ার্টারে নানা অজুহাতে অভিযান চালিয়েও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেননি। পরবর্তীতে এর জের ধরে তাকে অফিসে আসতে নিষেধ করা হয় বলে দাবি করেন বরুন।

বরুন আরও অভিযোগ করেন, তার স্থলে স্থানীয় এক রাজনৈতিক নেতার ভাই রবিউল ইসলামকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, বরুনকে মোবাইল ফোনে পাওয়া যায় না। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হওয়ায় অব্যাহতির আগে শোকজ নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। ভূমি অফিসের ছাদে জমে থাকা পুরোনো ও পরিত্যক্ত কাগজপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ডাম্পিং স্টেশনে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বরুনের অব্যাহতির কারণে অন্য অস্থায়ী কর্মচারীদের হাইকোর্টে দায়ের করা রিটে কোনো প্রভাব পড়বে না। আদালতের রায় তাদের পক্ষে এলে সবাই চাকরিতে ফিরতে পারবেন।

অন্যদিকে, দোহাজারী পৌরসভার ট্রাকচালক নুরু বিষয়টি স্বীকার করে বলেন, কাগজপত্র ও ময়লা ডাম্পিং স্টেশনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কাগজের বস্তাগুলো ভারী হওয়ায় মাগরিবের পর সাঙ্গু নদীতে ফেলে দেওয়া হয়।

বরুন চাকমা জানান, অফিসে যেতে না পারায় এলআর ফান্ড থেকে পাওয়া সামান্য বেতনও বন্ধ হয়ে গেছে। এতে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। পুনরায় কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ চেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

দৈনিক পটিয়া

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নথি গায়েবে বাধা দেওয়ায় চন্দনাইশ ভূমি অফিসের বরুনকে অফিসে আসতে নিষেধ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x