ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

ধোপাছড়ি নিয়ন্ত্রণে নেই চন্দনাইশ প্রশাসনের হাতে!

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধোপাছড়ি নিয়ন্ত্রণে নেই চন্দনাইশ প্রশাসনের হাতে!
ধোপাছড়ি নিয়ন্ত্রণে নেই চন্দনাইশ প্রশাসনের হাতে!

দক্ষিণ চট্টগ্রামের দুর্গম জনপদ চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়ন। তিন পাশে পাহাড় ও এক পাশে নদীবেষ্টিত এ এলাকায় পুলিশ তদন্তকেন্দ্র ও বন বিভাগের ধোপাছড়ি বিট থাকলেও অবৈধ বালু উত্তোলন, পাহাড়ের মাটি কাটা, গাছ ও বাঁশ পাচার এবং চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও স্থানীয়-অস্থানীয় অপরাধীদের সমন্বয়ে গড়ে উঠেছে একাধিক সিন্ডিকেট। ব্যক্তি পরিবর্তন হলেও অপরাধের ধরন ও স্থান পরিবর্তন হচ্ছে না।

গত ২ নভেম্বর ধোপাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার রফিকের বাড়ির পাশে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় মেম্বার মোজাম্মেল প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দুর্গম এই জনপদ যেন চন্দনাইশ প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। তাঁর দাবি, তিনি কোনো অবৈধ ব্যবসা বা অপরাধের সঙ্গে জড়িত নন; কিন্তু তাঁর সামনেই বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

মোজাম্মেল মেম্বারের অভিযোগ, বিষয়গুলো স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ তদন্তকেন্দ্রকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে জনপ্রতিনিধি হিসেবে অপরাধের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাঁকে শত্রু তৈরি করতে হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় অনেক সময় নীরব থাকতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এলাকায় মাদক, মাটি, বালু, বাঁশ ও গাছকেন্দ্রিক অবৈধ ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদেরই অপরাধীদের শনাক্ত করে প্রশাসনের হাতে তুলে দিতে হয়। তাঁর প্রশ্ন, এসব অপরাধ দমন করা কি শুধু জনপ্রতিনিধিদের দায়িত্ব, নাকি প্রশাসনেরও নির্দিষ্ট ভূমিকা রয়েছে?

মোজাম্মেল মেম্বারের দাবি, ধোপাছড়িতে প্রচুর সরকারি খাসজমি ও বনভূমি রয়েছে। এসব জমিকে কেন্দ্র করে প্রভাবশালী মহলের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। তাঁর ভাষ্য, ড্রেজার বসিয়ে রাতভর বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি থাকলে তা বাধাগ্রস্ত হওয়ার কথা। তিনি আমিন ও মোক্তার নামের দুই ব্যক্তির বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ করেন।

এদিকে খোকা মেম্বার জানান, দোহাজারীর মোক্তার নামের এক ব্যক্তি বালু উত্তোলন করছেন। প্রশাসনের সহযোগিতা ছাড়া এভাবে বালু উত্তোলন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

অভিযোগের বিষয়ে দোহাজারীর মোক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ভুল নম্বরে ফোন করা হয়েছে বলে দাবি করেন এবং বালু ব্যবসার সঙ্গে জড়িত নন বলে জানান। পরে তাঁকে চেনেন কি না—এমন প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তাঁর বক্তব্য বিস্তারিতভাবে জানা সম্ভব হয়নি।

ধোপাছড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, “বিষয়টি আমাদের কেউ জানায়নি। এটি সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব।”

চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, “নিউজ করে দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, সংসদ সদস্যের পরিবারের নাম ব্যবহার করে কেউ অবৈধ বালু উত্তোলন করলে তার দায়ভার কার ওপর বর্তাবে? এতে সংসদ সদস্য ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না, সে প্রশ্নও তুলছেন তাঁরা।

ধোপাছড়িবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে, বালু উত্তোলনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হোক এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল, পাহাড়ের মাটি কাটা ও চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ধোপাছড়ি নিয়ন্ত্রণে নেই চন্দনাইশ প্রশাসনের হাতে!

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x