ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক,

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক,
চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক,

চুরির ঘটনা আড়াল করতে নিজেই আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজানোর অভিযোগে মোঃ রেদুয়ানুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা মূল্যের চুরি হওয়া ক্যামেরা ও বিভিন্ন সরঞ্জাম।

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বাজারের মোস্তফা সিটি মার্কেটের প্রথম তলায় অবস্থিত ‘ওয়েডিং ফটোগ্রাফি’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক বাবলু পাল বাইরে যাওয়ার পর দুর্বৃত্তরা দোকানের তালা খুলে তিনটি সনি আলফা সেভেন থ্রি ক্যামেরা, একটি সনি আলফা সেভেন সি ক্যামেরা, আটটি ক্যামেরার লেন্স, দুটি ব্যাটারি ও একটি চার্জার চুরি করে নিয়ে যায়।

এদিকে, ঘটনার দুই দিন পর ১২ অক্টোবর রেদুয়ানুল হকের স্ত্রী রেশমী আক্তার থানায় অভিযোগ করেন, তার স্বামীকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করেছে।

অভিযোগ দুটি পাওয়ার পর পৃথকভাবে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে মার্কেট ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় রেদুয়ানুল হকের সম্পৃক্ততার তথ্য পায় তদন্তকারীরা। এতে কথিত অপহরণের অভিযোগ নিয়েও সন্দেহ তৈরি হয় পুলিশের।

এর ধারাবাহিকতায় গত ২ নভেম্বর তথ্যপ্রযুক্তির সহায়তায় পদুয়া ইউনিয়নের নাওঘাটা আওয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে রেদুয়ানুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বসতঘর থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেদুয়ানুল হক চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পাশাপাশি চুরির ঘটনা আড়াল করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে অপহরণের অভিযোগ দায়ের করানোর বিষয়টিও স্বীকার করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক,

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া
চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক,
0:00 0:00
1.0x