ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

ইনফান্তিনো না সরলে বিকল্প বিশ্বকাপের ভাবনায় উয়েফা

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইনফান্তিনো না সরলে বিকল্প বিশ্বকাপের ভাবনায় উয়েফা

বিশ্বকাপ ও ফিফার অন্যান্য শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। বরং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ একাধিক কনফেডারেশন তার নেতৃত্বে অনাস্থা প্রকাশ করায় ক্রমেই চাপে পড়ছেন ফিফা প্রধান।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, ইনফান্তিনোকে সরানো সম্ভব না হলে ফিফার বাইরে 'গ্লোবাল নেশন্স লিগ' নামে একটি বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও উয়েফার অভ্যন্তরীণ আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে উয়েফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ইউরোপীয় ফুটবল মহলে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। উয়েফা ইতোমধ্যে তার নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রয়োজন হলে আইনি পথ অনুসরণের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি আগামী ফিফা সভাপতি নির্বাচনেও ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আলোচনা চলছে।

ইনফান্তিনোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন প্রত্যাহারকারী প্রথম দেশ হয়েছে ওয়েলস। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুশাসন, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের সাম্প্রতিক ব্যর্থতার কারণে তারা আর তার ওপর আস্থা রাখতে পারছে না।

একই পথে হাঁটছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও। এর আগে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ফিফার সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে।

ফলে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিষয় : বিশ্বকাপ ফুটবল জিয়ান্নি ইনফান্তিনো ফিফা উয়েফা

দৈনিক পটিয়া

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ইনফান্তিনো না সরলে বিকল্প বিশ্বকাপের ভাবনায় উয়েফা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x