ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দৈনিক পটিয়া

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা?

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা?
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এমন ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটাররা কী বোনাস পাবেন? এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে আছে বাংলাদেশ। এবারের চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট আছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও তাদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

দেশের মাটিতে চার টেস্টের সবগুলোতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দল

দৈনিক পটিয়া

রোববার, ১৬ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা?

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এমন ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটাররা কী বোনাস পাবেন? এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেন, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে এখন চার নম্বরে আছে বাংলাদেশ। এবারের চক্রে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট আছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও তাদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

দেশের মাটিতে চার টেস্টের সবগুলোতে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হবে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x