ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

ভারী বৃষ্টিতে চাঁদপুর সেতুর সংযোগ সড়কে ধস, চলছে সংস্কার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারী বৃষ্টিতে চাঁদপুর সেতুর সংযোগ সড়কে ধস, চলছে সংস্কার
ভারী বর্ষণে ধসে যাওয়া সংযোগ সড়ক মেরামত চলছে। বুধবার চাঁদপুর সেতুর দক্ষিণ পাশে সমকাল

ভারী বর্ষণে চাঁদপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের প্রায় ১৫ ফুট ধসে পড়েছে। খবর পেয়ে মেরামত শুরু করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের গাছতলা এলাকায় সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ভারী বর্ষণের কারণে চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকার সেতুর সংযোগ সড়কের কিছু অংশ ধসে যায়। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। মোটরসাইকেলচালক মোসাদ্দেক আল আকিব বলেন, যাওয়ার পথে হঠাৎ নজরে আসে সেতুর কিছু অংশ ধসে গেছে। এতে ওই এলাকায় যান চলাচলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও জনপথ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ইউনুছ আলীসহ সড়ক বিভাগের কর্মকর্তারা। নির্বাহী প্রকৌশলী জানান, ধসে পড়া প্রায় ১৫ ফুট সংযোগ সড়ক মেরামতের ব্যবস্থা করা হয়েছে। ধসে যাওয়া জায়গায় বালু, বালুর বস্তাসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে শ্রমিক দিয়ে কাজ শুরু করা হয়েছে। বেশির ভাগ কাজই সম্পন্ন হয়ে গেছে। বাকি কাজটুকু সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, এখন কোনো রকম দুর্ঘটনার ঝুঁকি নেই। ভারী বৃষ্টি হলে এই ধরনের অবস্থা সৃষ্টি হয় অনেক সময়। এসব ছোটখাটো সংস্কার কাজে সবকিছুই তাদের হাতের নাগালে রয়েছে।

বিষয় : সেতু

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ভারী বৃষ্টিতে চাঁদপুর সেতুর সংযোগ সড়কে ধস, চলছে সংস্কার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x