ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দৈনিক পটিয়া

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবার দুই জাহাজে ধাক্কা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবার দুই জাহাজে ধাক্কা
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবল স্রোতের কারণে আবার দুই জাহাজের মধ্যে ধাক্কার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে প্রবেশের সময় একটি বাল্ক ক্যারিয়ার নোঙর করে রাখা অপর একটি জাহাজের সামনের অংশে ধাক্কা দেয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বন্দরের নৌ চলাচলেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চবক সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, স্ল্যাগ কার্গো বহনকারী ২১ জন ক্রুসহ লাইবেরিয়ার পতাকাবাহী এমভি আনাসসা আলফা অ্যাঙ্করেজে প্রবেশের সময় প্রবল স্রোতের কারণে নোঙর করে রাখা এমভি জাহাব জাহান জাহাজের সামনের অংশে ধাক্কা দেয়। ঘটনার পরপরই দুই জাহাজ নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। দুই জাহাজের সব ক্রুই নিরাপদে আছেন।

এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় ৩৩ হাজার টন ডিজেল (গ্যাস অয়েল) বহনকারী তেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক নোঙর করে থাকা ৫২ হাজার টন গমবাহী বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনকে ধাক্কা দেয়। এতে সি স্পাইকের ইঞ্জিনরুমে পানি ঢুকে সাময়িক ব্ল্যাকআউট হয়। ঘটনার পরপরই বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

বিষয় : চট্টগ্রাম জাহাজ

দৈনিক পটিয়া

রোববার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবার দুই জাহাজে ধাক্কা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x