ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)


প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, পাঁচটি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : গ্রেফতার মামলা ডিএমপি ইয়াবা

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, পাঁচটি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
0:00 0:00
1.0x