ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: জুয়া খেলার নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: জুয়া খেলার নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: জুয়া খেলার নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ইপিজেড থানা পুলিশ। এ সময় এলাকার চিহ্নিত জুয়াড়ি ওসমান গনির নির্মিত অস্থায়ী খোলা টং ঘরে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), মো. আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) এবং মো. সাঈদ হোসেন শাকিল (২৬)।

পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং জুয়া খেলার নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে অভিযানে এসআই আবু বকর, এসআই মো. মামুনুর রশীদ, এএসআই আব্দুল হালিম, এএসআই আব্দুর রহমান পাটোয়ারী, এএসআই আবু সাঈদ চৌধুরী, এএসআই মো. মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মামলা নং-০১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬। পরে গ্রেফতারদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইপিজেডে পুলিশের বিশেষ অভিযান: জুয়া খেলার নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x