ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, শারীরিক প্রতিবন্ধীসহ আহত ৫

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, শারীরিক প্রতিবন্ধীসহ আহত ৫
তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, শারীরিক প্রতিবন্ধীসহ আহত ৫

ভোলার তজুমদ্দিনে বাড়িতে চলাচলের পথে সুপারি চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শারীরিক প্রতিবন্ধীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী শ্রীবাস চন্দ্র দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, লালু দাসের ছেলেরা শ্রীবাস চন্দ্র দাসের বাড়িতে চলাচলের পথে সুপারি চারা রোপণ করতে গেলে তিনি এতে বাধা দেন। এ নিয়ে লালু দাসের ছেলে দ্বীবাকর, বিভীষণ ও বিধান চন্দ্র দাসের সঙ্গে শ্রীবাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

শ্রীবাসকে উদ্ধারে তার মা পুষ্পরানী দাস ও স্ত্রী শ্রীমতি রানী দাস এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কয়েকজন আহত হন।

আহতরা হলেন—শারীরিক প্রতিবন্ধী শ্রীবাস চন্দ্র দাস, তার মা পুষ্পরানী দাস, স্ত্রী শ্রীমতি রানী দাস এবং প্রতিপক্ষের স্বর্ণলতা দাস ও বিধান চন্দ্র দাস। তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীবাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবাসের বাবা অমৃত চন্দ্র দাস অভিযোগ করে বলেন, “লালু দাসের ছেলেরা আমার পুত্র বুধুকে খারাপ ধরনের ইশারা-ইঙ্গিত করে। এ নিয়ে বিভিন্ন সময় তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে লালু দাস বলেন, “ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের পক্ষেরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।”

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, শারীরিক প্রতিবন্ধীসহ আহত ৫

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x