ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার
সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬২ হাজার টাকাসহ হাসিনা আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সানি টিউটোরিয়াল স্কুলের বিপরীতে জসিম সওদাগরের বাড়ির প্রবেশপথের কাঁচা রাস্তায় এ অভিযান চালান।

অভিযানে হাসিনা আক্তারকে আটক করা হয়। তিনি পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোড এলাকার বাসিন্দা। পরে তার হেফাজত থেকে ৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবা মাদক কারবারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

মামলা নম্বর-০৪, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।

গ্রেপ্তার হাসিনা আক্তারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সদরঘাটে ৫১৯ পিস ইয়াবা ও ৬২ হাজার টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x