ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

ভোলায় নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভোলায় নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ
ভোলায় নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) ইসমাইল নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে সন্দেহভাজন কয়েকজনকে থানাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নিখোঁজের দুই দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x