ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

চান্দগাঁওয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চান্দগাঁওয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
চান্দগাঁওয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন ওই নারী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মৌলভীপুকুর পাড়ের চান্দার বাড়ি মহিউদ্দিন কলোনি এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তার দুজন হলেন মো. আজম (৩০) ও তার স্ত্রী শাহিনা আক্তার (২২)।

শিশুটির বাবা-মা দুজনই কর্মজীবী। বাবা গাড়ি চালান, আর মা একটি পোশাক কারখানায় কাজ করেন। কর্মস্থলে থাকার সময় মেয়েকে দেখভালের জন্য তারা শাহিনার কাছে রেখে যেতেন। এ জন্য মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হতো।

পরিবারের দাবি, গত ৪ সেপ্টেম্বর মায়ের অস্ত্রোপচারের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। ওই সময়ও মেয়েটিকে শাহিনার জিম্মায় রেখে যান তারা। চার দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরে সন্তানকে নিয়ে আসেন বাবা-মা।

বাসায় ফেরার পর শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তারা। শিশুটি বারবার কান্না করছিল। পরে মা পরীক্ষা করে শরীরের সংবেদনশীল স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা আজমের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় আজম শিশুটির ওপর যৌন নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে স্থানীয়দের দাবি। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজম ও তার স্ত্রীকে হেফাজতে নেয়।

চান্দগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আজমকে ধর্ষণের অভিযোগে এবং শাহিনাকে ঘটনা গোপন বা ধামাচাপা দেওয়ার অভিযোগে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা বলেন, মেয়েকে নিরাপদে রাখার জন্যই পরিচিতজনের বাসায় রেখে যেতেন তারা। এখন চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে হাসপাতালে থাকতে হচ্ছে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x