ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া থানাধীন ৯ নম্বর জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর সাকিনের আমজুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে এবং ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে জঙ্গলখাইন রাস্তার সংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ্ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় পৃথক সময়ে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ৯ বছর বয়সী এক ছাত্রকে বলৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। প্রথম ঘটনাটি মাদ্রাসার মহিলা কক্ষের এক পাশে এবং দ্বিতীয় ঘটনাটি মাদ্রাসার রান্নাঘরে ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সংবাদ পাওয়ার পর পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের নেতৃত্বে থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একমাত্র আসামি হাফেজ মো. রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর সংশ্লিষ্ট আইনে পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x