ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আনোয়ারায় ৭৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আনোয়ারায় ৭৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আনোয়ারায় ৭৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, আনোয়ারায় ৭৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক পটিয়া

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x