ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

পটিয়ায় ডোবায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়ায় ডোবায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
বাইপাস মহাসড়কের পাশে লাশ, এখনো শনাক্ত হয়নি পরিচয়

চট্টগ্রামের পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা এলাকায় মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটা এলাকায় বাইপাস হাইওয়ে মহাসড়কের পূর্ব পাশে ডোবায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পটিয়া থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পটিয়া থানা পুলিশের এসআই (নিঃ) ইকবাল বাহার সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হেফাজতে নেয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি কীভাবে ওই ডোবায় এসেছে এবং ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ কী—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দৈনিক পটিয়া

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ডোবায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x