ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এসআই (নিঃ) ফরহাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় গত ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ২৫ মিনিটে পটিয়া থানাধীন ৭ নম্বর জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া সাকিনস্থ কৈয়গ্রামগামী রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর থেকে মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. হোসেন পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বদিউল আলম মেম্বারের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আবুল হোসেন এবং মাতার নাম সাবিনা খাতুন।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা নং-২১, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় ৫০ পিস ইয়াবাসহ ৭০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x