ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দৈনিক পটিয়া

সিএনজি চুরি মামলায় পটিয়ায় ৪ জন গ্রেপ্তার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিএনজি চুরি মামলায় পটিয়ায় ৪ জন গ্রেপ্তার
সিএনজি চুরি মামলায় পটিয়ায় ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মোঃ জাহিদুল ইসলাম (২৮), মোঃ মিজান (২৫), মোঃ জোবায়ের (২৩) ও মোঃ আব্দুল্লাহ (২২)। তারা সবাই পটিয়া উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজিমপুর (ভাইয়ের দিঘীর পাড়) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কচুয়াই ইউনিয়নের আজিমপুর ভাইয়ের দিঘীর পাড় এলাকায় মোঃ শহিদুল আলমের বসতবাড়ির সামনে থেকে তার মালিকানাধীন একটি অনটেস্ট বাজাজ থ্রি-হুইলার ফোর-স্ট্রোক সিএনজি চুরি হয়। চুরি যাওয়া সিএনজিটির আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

ঘটনার পর সংবাদ পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের নেতৃত্বে এবং রাত্রিকালীন সিয়েরা-১০ ডিউটিতে থাকা এসআই (নিঃ) সমীর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার রাত সাড়ে ৭টার দিকে চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, চুরির কয়েক দিন পর তারা চোরাই সিএনজিটি আনোয়ারা থানাধীন এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাই সিএনজি উদ্ধার এবং এর সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক পটিয়া

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিএনজি চুরি মামলায় পটিয়ায় ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x