ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত আনোয়ার হোসেন ভূঁইয়ার স্বজনেরা আহাজারি করছেন। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জন্য জমি কেনার টাকা সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে আনোয়ার হোসেন ভূঁইয়া (৪২) নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্তের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত আনোয়ার হোসেন ভূঁইয়া মানাখান এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের সময় মানাখান গ্রামের মানাখান জামে মসজিদের কবরস্থানের জন্য জমি কেনার টাকা সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য জয়দুল ঢালী ও একই এলাকার রুবেল ঢালীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে বলে জানা গেছে। এর পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এর জেরে বুধবার বিকেলে রুবেল ঢালী জয়দুল ঢালীর বাড়ির সামনে দিয়ে কদমতলী বাজারের দিকে যাওয়ার সময় জয়দুল ঢালী ও তাঁর লোকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে রুবেলকে রক্ষা করতে তাঁর স্ত্রীর বড় ভাই আনোয়ার ভূঁইয়া এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল ও আনোয়ারকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার ভূঁইয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ লোকজন জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : শরীয়তপুর ঢাকা বিভাগ হত্যা আদালত মামলা

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কবরস্থানের জমি কেনার টাকা সংগ্রহ নিয়ে বিরোধ, অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x