ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক পটিয়া

বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবসে ধলঘাটে স্মরণসভা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবসে ধলঘাটে স্মরণসভা
বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবসে ধলঘাটে স্মরণসভা

ব্রিটিশবিরোধী আন্দোলনে আত্মাহুতি দানকারী বিপ্লবী নারী যোদ্ধা ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব খোরশেদ আলম

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ব্রিটিশবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রীতিলতার আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে বীরকন্যা প্রীতিলতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক পটিয়া

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বীরকন্যা প্রীতিলতার ৯৪তম আত্মাহুতি দিবসে ধলঘাটে স্মরণসভা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x