ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক পটিয়া

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা
চোট পাওয়ায় তাইজুল ইসলাম আজ বোলিং করতে পারেননি। ছবি: ফাইল ছবি

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।

১ রানে ২ উইকেট হারানো প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রানে অলআউট হয়ে গেছে। আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রানে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ পিছিয়ে ৭৩ রানে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চিন্তা এখন তাইজুল ইসলামকে নিয়ে। যিনি একাদশে থাকলেও বোলিং করতে পারেননি।

তাইজুলের বর্তমানে কী অবস্থা, আজ দ্বিতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন জাতীয় দলের ফিজিওবায়েজিদুল ইসলাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন,‘তাইজুল ইসলামের গতকাল ব্যাটিংয়ের সময় বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। বল কনটিউশন হইছে। তারপর থেকে আমরা সেটাকে একটু ব্যান্ডেজ করে রেখেছি। অফ রাখাও হয়েছে। আজ পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার দেখব।’

তাইজুলের পরিবর্তে বোলিং করেছেন মুশফিক হাসান। ৪ ওভারে ৩৮ রান খরচ করলেও কোনো উইকেট পাননি মুশফিক। যদিও তিনি একাদশে ছিলেন না। তাইজুলের পরিবর্তে মুশফিককে আনার ব্যাখ্যায় ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সে (তাইজুল) জায়গায় আজ তাদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলেছি যেন মুশফিক হাসানকে খেলাতে পেরেছি। যে কারণে আজ মুশফিক বোলিং করতে পেরেছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ রান করেছে ৪.০৬ রানরেটে। ডারউইনে ৮৭.২ ওভারে ৩৫৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। ১৭৭ বলের ইনিংসে মেরেছে ১৬ চার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন উইকেটরক্ষক জেক ডোরান। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে ২ উইকেটে ১৯ রান করার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাদমান ইসলাম (৭), মুমিনুল হক (৬)—দুজনকেই ফিরিয়েছেন ক্যাম্পবেল থম্পসন। তানজিদ হাসান তামিম ব্যাটিং করছেন ৭ রানে।

বিষয় : খেলা ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ

দৈনিক পটিয়া

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় এবার বাংলাদেশের আরেক দুঃশ্চিন্তা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: সৌরভ হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক পটিয়া

0:00 0:00
1.0x